যত দিন যাচ্ছে ততই যেনো দূর্গার দশ হাত সত্যি হয়ে আমাদের সামনে এসে হাজির হচ্ছে।যুগের সাথে তাল মিলিয়ে চলা প্রযুক্তি যেনো ক্রমেই মানুষের খুব কাছে চলে যাচ্ছে।দিনে দিনে সব কিছুতেই মাল্টিপারপাস ব্যবহার বেড়েই চলছে।আমরা এতোদিন একটি মাউসে একটি কম্পিউটার ব্যবহার করতাম। তবে এখন থেকে এক মাউসে চলবে তিন কম্পিউটার!
এবার বাজারে এলো নতুন রাপু ওয়্যারলেস ট্রাই মোড মাউস যার মডেল এমটি ৭৫০। নতুন এবং অত্যাধুনিক এই মাউসে রয়েছে ট্রাই মোড। নতুন এই প্রযুক্তিতে ৩টি মোড (ওয়্যারলেস ২.৪ জি / ব্লুটুথ ৩.০ / ব্লুটুথ ৪.০) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আমরা একই সঙ্গে ৩টি ডিভাইসে কাজ করতে পারবো।
এতে আরও রয়েছে লেজার সেন্সর এবং ৯টি বোতামের শক্তিশালী ফাংশনও। একবার চার্জ করলেই যা চলবে এক মাস। এতে রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ ও ৬০০–৩২০০ ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধাও।শুধু তাই নয়, ৪৫০ এম এ এইচ লিথিয়ান ব্যাটারি সমৃদ্ধ এই নতুন মাউসটি রিচার্জেবল।
নতুন এই মাউসটি ক্রয় করতে যেতে হবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখা কিংবা যেকোনো ডিলারের কাছে।
সুত্রঃ http://www.poriborton. com



No comments:
Post a Comment