ফেসবুক ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে ! - G.A Tutul

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 7, 2018

ফেসবুক ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে !

ভাল মন্দ খেতে হলে বাইরে যাওয়ার দিন চলে গিয়েছে এখন থেকে। অনলাইনে এখন চলছে ফুড অর্ডারিং সার্ভিস। যে কোনও খাবার বাড়িতে বসেই অর্ডার করে নিন। ফেসবুকে সেই খাবার অর্ডার করা এখন আরও সহজ হয়ে উঠছে।

আমেরিকায় ফেসবুক EatStreet, Delivery.com, DoorDash, ChowNow এবং Olo-র মতো ফুড অর্ডারিং সার্ভিস ছাড়াও Box, Five Guys, Papa John's এবং Panera-র মতো সেখানকার পরিচিত রেস্টুরেন্টের খাবার হাজির করছে সবার দোরগোড়ায়।

গত বছর থেকেই এই ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। আর ফিডব্যাক এসেছে পজিটিভ। আর সেই কারণে আইওএস, অ্যান্ড্রয়েড আর ডেক্সটপে ফুড অর্ডার সার্ভিস চালু করেছে ফেসবুক। তবে এই সার্ভিস আপাতত চালু রয়েছে আমেরিকায়। অন্যান্য দেশে বা আমাদের দেশে কবে আসবে সেটা এখনও নিশ্চিত জানানো হয়নি।



ফেসবুক এরকম অনেক রেস্টুরেন্টের খাবার ঘরেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আপনার বন্ধুবান্ধবরা খাবার দাবার বা কোনও রেস্টুরেন্ট নিয়ে কিছু কমেন্ট করলে, সেটিও চোখে পড়বে আপনার।
আর এক্ষেত্রে ফেসবুক এক্সপ্লোর মেনুতেই নতুন অর্ডার ফুড সেকশন অপশন চালু করেছে। ওখানেই থেকেই কাছাকাছি থাকা সব রেস্টুরেন্ট ও খাবারের অপশন দেয়া আছে। এরপর যেতে হবে অর্ডার অপশনে। তারপর রেস্টুরেন্টে যদি ডেলিভারি সিস্টেম চালু থাকে, তাহলে খাবার নিয়ে চলে আসবে বাড়িতেই।
বিডি২৪লাইভ/আরআই

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here