এখন জ্যামের খবর পাওয়া যাবে গুগল ম্যাপে - G.A Tutul

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 7, 2018

এখন জ্যামের খবর পাওয়া যাবে গুগল ম্যাপে

রাজধানীর জ্যামের অবস্থা জানাবে গুগল ম্যাপ। বিশ্বের সেরা সার্চ ইঞ্জিনটি লাল, কালচে লাল, সবুজ, হলুদ এই চারটি সংকেতের মাধ্যমে এ তথ্য দিচ্ছে।

সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় প্রচন্ড জ্যামে দাঁড়িয়েছে আছে গাড়ি। ৯ নভেম্বর বিকেল থেকে ঢাকার রাস্তার জন্য চালু হয়েছে এ ম্যাপ।




এছাড়াও গুগল ম্যাপস অপশন চালু করলে ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে। তবে ছোট বা অপ্রচলিত রাস্তার জন্য সেবাটি এখনো পাওয়া যাবে না।

তবে গুগল ম্যাপ এ জ্যামের খবর জানতে অবশ্যই স্মার্টফোন এবং সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। গুগল সার্চ ইঞ্জিনে গুগল ম্যাপ সার্চ দিলে এ তথ্য জানা যাবে।




এ বিষয়ে বিশ্বব্যাংক আরো জানান, ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে যান চলাচল ১৩৪ শতাংশ, ঢাকার রাস্তা ৫ শতাংশ, জনসংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ জুলাই বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় গত ১০ বছরে যান চলাচলের গড় গতি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটারে নেমে এসেছে। অথচ দেখা যায়, পাঁয়ে হেটে চলার গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার। এই যানজটে দিনে প্রায় ৩২ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

সুত্রঃ বিডি২৪লাইভ/টিএএফ

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here