নতুন বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে ! - G.A Tutul

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 7, 2018

নতুন বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে !

চিনের একটি স্পেস স্টেশন আগামী বছরের গোড়াতেই আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। তেমনই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে এই কৃত্রিম উপগ্রহ। আপাতত সেটি ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই সেটি আছড়ে পড়বে পৃথিবীতে।



এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, ১২ মিটার দৈর্ঘ্যের সাড়ে আট টনের ওই অতিকায় স্পেস স্টেশনটির নাম তিয়ানগং-১।

বিশেষজ্ঞদের ধারণা, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বেজিং, ইস্তানবুল কিংবা টোকিওর মতো কোনও বড় শহরে সেটি আছড়ে পড়তে পারে। খবর এবেলার।
তাঁদের মতে, ঠিক কোথায় ওই স্পেস স্টেশন আছড়ে পড়বে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমনকী, সেটি পৃথিবীর খুব কাছাকাছি পৌঁছে গেলেও তা নিশ্চিত করে বলা যাবে না।
যাবতীয় হিসেব নিকেশের পরে এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা। তাই প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন নেই বলেই দাবি তাঁদের।

তবে আকারে যতই ভারী হোক, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ার ফলে তৈরি হওয়া সংঘর্ষে এর বড় অংশই ভস্মীভূত হয়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সুত্রঃ  বিডি২৪লাইভ/এআইআর

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here