‘রাজা’ রামমোহন রায় আসলেই কি ‘রাজা’ ছিলেন ?? - G.A Tutul

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 31, 2018

‘রাজা’ রামমোহন রায় আসলেই কি ‘রাজা’ ছিলেন ??

রামমোহন রায়, অথবা রাজা রাম মোহন রায় লেখা হয় রাজা রামমোহন রায় । কিন্তু রামমোহন রায় আসলেই কি  রাজা ছিলেন ??






না রাজা রামমোহন ‘রাজা’ ছিলেন না। তিনি ছিলেন বাংলার রেনেসাঁর অগ্রদূত , ছিলেন সমাজ সংস্কারের রাজা।  তিনি  ছিলেন আমাদের এই বাংলাদেশের রংপুরে । তাঁর পরিচয় ছিল একজন সরকারি কর্মকর্তা। 


রংপুরে তত্কালীন ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিসের একজন কর্মচারী ছিলেন রামমোহন। তিনি ১৮০৯ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ‘দেওয়ান’ পদে চাকরি করেছেন এখানে। 





এছাড়া তরুণ বয়সে তিনি কলকাতায় মহাজনের কাজ করতেন। ১৭৯৬ সালে রামমোহন অর্থোপার্জন শুরু করেন। ১৮০৩ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। 


 নেই নেই করে এখনো রংপুর শহরে টিকে আছে রাজা রামমোহন রায়ের কিছু স্মৃতি। রামমোহন রায় একটি জেলায় পাঁচটি বছর কাটাবেন, আর সেখানে সমাজ সংস্কারে হাত দেবেন না; তা তো হয় না! নানামুখী সমাজ সংস্কারের কাজ করেছেন এই শহরে।



 কিছু কিছু সামাজিক আন্দোলন গড়ে তোলারও উদাহরণ পাওয়া যায়। শহরের ভেতর ‘রংপুর পৌরবাজার’টি রাজা রামমোহনের উদ্যোগেই শুরু হয়েছিল বলে জানা যায়। এখন শহরের সবচেয়ে বড় বাজার কিন্তু ওই পৌরবাজারটিই।
 সমাজ সংস্কারের অংশ হিসেবে রামমোহন রায় তখন ধর্ম সংস্কারেও হাত দিয়েছেন। দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে মিলে ব্রাহ্ম ধর্মচর্চা শুরু করেছেন। এই ধারাবাহিকতায় রংপুর শহরেও একটি ব্রাহ্ম মন্দির স্থাপন করেছিলেন।







শহরের মাহিগঞ্জের (আদি রংপুর শহর) যে জায়গায় রামমোহন রায় বসবাস করতেন, ওই জায়গারই নাম রাখা হয়েছিল দেওয়ানটুলি। তাঁর আরেকটি স্মৃতি টিকে আছে  রংপুর শহরে ‘রামমোহন মার্কেট’ নামে তিনতলা একটি আধুনিক মার্কেটে।  


#GA_Tutul

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here