সড়ক নেই শুনেই মনে হচ্ছে রাস্তাই নেই তো ওই শহরে যাবো কীভাবে? মনে করুন চলেই গেলেন এমন একটি শহরে, যে শহরে গাড়ির হর্ন নেই, যানজট নেই, সড়কের সিগন্যাল নেই। কথা শুনে মনে হচ্ছে এমন জায়গা আবার আছে নাকি? গাড়ি-ঘোড়ার যানজটবিহীন এমন কোনো স্থান পেলে কতদিন থাকতে চাইবেন আপনি? হ্যাঁ, এরকম স্থান পৃথিবীতেই আছে। রীতিমতো শহরাঞ্চলেই আছে।
সৌন্দর্য ও রোমান্টিকতার জন্য শহরটিকে ‘ডাচ ভেনিস’ বলা হয়ে থাকে। এমন সুন্দর শহরকে নৌকায় বা হেঁটে আবিষ্কারের অভিজ্ঞতা অর্জন করতে কে না চাইবে বলেন।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডা এর ৭৫ মাইল উত্তরে গিথুর্ন শহরকে আষ্টেপৃষ্ঠে আছে অনেকগুলো খাল এবং যাতায়াতের জন্য আছে প্রায় ১৮০টি সেতু। আর যাতায়াতের জন্য আছে ২টি মাধ্যম: ১। পায়ে হেটে,২। নৌকা।
শহরটি বিশাল প্রাকৃতিক সংরক্ষণশালা উইরিবেন উইডেন ন্যাশনাল পার্কের মাঝ বরাবর অবস্থিত। আর শহরটিকে ভালোভাবে পরিদর্শন করতে হলে নৌকায় চড়া উত্তম।
স্থানীয় ছোট জনসংখ্যা ও কম পর্যটক গিথুর্ন শহরকে চিত্রানুগ করেছে। শহরের চারপাশের নিদ্রালু খাল পর্যটকদেরকে স্মৃতিকাতর করে তোলে।
মনে রাখবেন অবশ্যই গ্রীষ্মকালে শহরটি বেড়ানোর জন্য জনপ্রিয় জায়গা। তবে শীতকালেও এটি সমান জনপ্রিয় কারণ সেসময় পর্যটকরা স্থানীয় খাল ও হৃদগুলোতে আইস স্কেটিং করতে পারে।
তথ্য সূত্র : nokkhotro




No comments:
Post a Comment